আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ(রোববার) বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী বংশের ৮ম পুরুষ ইমাম রেজা(আ) মাজার প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
সংবাদ: 2600479 প্রকাশের তারিখ : 2016/03/20